১৪৷ (১) একাডেমীর একটি তহবিল থাকিবে এবং উহাতে- (ক) সরকারের অনুদান, (খ) স্থানীয় কর্তৃপক্ষের অনুদান, (গ) একাডেমীর সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ, (ঘ) সরকারের অনুমতিক্রমে কোন বিদেশী সরকার বা প্রতিষ্ঠান হইতে গৃহীত দান, সাহায্য বা মঞ্জুরী, (ঙ) একাডেমী কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ জমা হইবে৷ (২) একাডেমীর তহবিল বোর্ডের অনুমোদনক্রমে যে কোন তফসিলভুক্ত ব্যাংকে জমা রাখা হইবে৷ (৩) একাডেমী উহার দায়িত্ব পালনের প্রয়োজনে উহার তহবিল ব্যবহার করিতে পারিবে৷