২৩৷ (১) অর্থায়নের নিশ্চয়তা এবং বাজেটে এতদ্সংক্রান্ত ব্যয় অন্তর্ভুক্তির পর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমতি সাপেক্ষে, এক বা একাধিক অনুষদ প্রতিষ্ঠা করিতে পারিবে, তবে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রতিষ্ঠাকে অগ্রাধিকার প্রদান করিতে হইবে৷ (২) একাডেমিক কাউন্সিলের নিয়ন্ত্রণ সাপেক্ষে, প্রত্যেক অনুষদ সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্দিষ্ট বিষয়ে শিক্ষা কার্য ও গবেষণা পরিচালনার দায়িত্বে থাকিবে৷ (৩) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধান দ্বারা নির্ধারিত হইবে৷ (৪) প্রত্যেক অনুষদে একজন করিয়া ডীন থাকিবেন এবং তিনি ভাইস-চ্যান্সেলরের নিয়ন্ত্রণ ও সাধারণ…