২১৷ (১) নিম্নরূপ সদস্যগণের সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর, যদি থাকেন; (গ) অনুষদসমূহের ডীন; (ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) বিশ্ববিদ্যালয়ের অনধিক সাতজন অধ্যাপক যাঁহারা ভাইস-চ্যান্সেলর কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক; (জ) বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকবৃন্দ কর্তৃক নির্বাচিত একজন সহযোগী অধ্যাপক; (ঝ) বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকবৃন্দ কর্তৃক নির্বাচিত একজন সহকারী অধ্যাপক; (ঞ) চ্যান্সেলর কর্তৃক মনোনীত গবেষণা সংস্থা ও উচ্চতর…