৬৷ (১) নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে নির্বাহী বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান, (পদাধিকার বলে); (খ) সদস্য (প্রশাসন ও অর্থ), (পদাধিকার বলে); (গ) সদস্য (মূল্যায়ন/পরীক্ষা প্রত্যয়ন), (পদাধিকার বলে); (ঘ) সদস্য (শিক্ষা তত্ত্ব/শিক্ষা মান), (পদাধিকার বলে); (ঙ) মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, (পদাধিকার বলে); (চ) মহাপরিচালক, কারিগরী শিক্ষা অধিদপ্তর, (পদাধিকার বলে); (ছ) চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, (পদাধিকার বলে); (জ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যুন উপ-সচিব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (ঝ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যুন উপ-সচিব…