৯৷ (১) ট্রাষ্টের একটি তহবিল থাকিবে এবং এই তহবিল হইতে ট্রাষ্ট উহার কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করিবে৷ (২) এই আইনের অধীন ট্রাষ্ট গঠিত হওয়ার পর, যতশীঘ্র সম্ভব, সরকার ট্রাষ্টের কল্যাণার্থ কোন তফসিলি ব্যাংকে এককালীন এক কোটি টাকা জমা রাখিবে এবং উক্ত জমাকৃত অর্থ হইতে প্রাপ্য সুদ বা মুনাফা ট্রাষ্টের তহবিলে সরকারের অনুদান হিসাবে জমা হইবে৷ (৩) ট্রাষ্টের তহবিলে- (ক) উপ-ধারা (২) এর অধীন প্রাপ্ত সুদ বা মুনাফা; (খ) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ কর্তৃক প্রদত্ত চাঁদা; *** (ঙ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (চ) ট্রাষ্ট কর্তৃক…