৭৷ বোর্ডের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীগণকে অবসরকালীন সুবিধাদি প্রদান; (খ) চাকুরীরত থাকাকালীন কোন শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ করিলে তাহার পরিবারকে অবসর সুবিধা প্রদান; (গ) অবসর সুবিধাদির হার, সময়সীমা এবং আনুষঙ্গিক বিষয়াবলী নির্ধারণ; (ঘ) উপরিউক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ৷ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০০২ সনের ২৭ নং আইনের ধারা ৭ এর সংশোধন ৪। উক্ত আইনের ধারা ৭ এর- (ক) দফা (ক)-তে উল্লিখিত “সুবিধাদি প্রদান” শব্দগুলির পরিবর্তে “সুবিধাদির অনুমোদন” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;…