৮৷ (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, বোর্ড উহার সভায় কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) বোর্ডের সভা, উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে উহার সচিব কর্তৃক আহূত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে: তবে শর্ত থাকে যে, প্রতি তিন মাসে কমপক্ষে বোর্ডের একটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) চেয়ারম্যান বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন; চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস-চেয়ারম্যান এবং তাঁহাদের উভয়ের অনুপস্থিতিতে সভায় উপস্থিত সদস্যগণ কর্তৃক তাঁহাদের মধ্য হইতে মনোনীত কোন সদস্য বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন৷ (৪) বোর্ডের সভায় কোরামের জন্য মোট সদস্য সংখ্যার অন্যুন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি…