৭৷ (১) ট্রাস্টের কার্যাবলী নিম্্নরূপ হইবে, যথা:- (ক) বেসরকারী প্রাথমিক শিক্ষকগণকে অবসরকালীন সুবিধাদি প্রদান; (খ) কোন বেসরকারী প্রাথমিক শিক্ষক চাকুরীকালীন সময় কোন কারণে অক্ষম হইয়া পড়িলে তাহাকে আর্থিক সাহায্য প্রদান; (গ) কোন বেসরকারী প্রাথমিক শিক্ষক চাকুরীকালীন সময় মৃত্যুবরণ করিলে তাহার পরিবারকে সাহায্য প্রদান; (ঘ) বেসরকারী প্রাথমিক শিক্ষকগণের স্ত্রী বা স্বামী এবং মেধাবী ছেলে-মেয়েদেরকে শিক্ষার জন্য আর্থিক সাহায্য হিসাবে এককালীন মঞ্জুরী, বৃত্তি কিংবা স্টাইপেন্ড প্রদান; (ঙ) সার্বিকভাবে বেসরকারী প্রাথমিক শিক্ষকগণ ও তাহাদের পরিবারের কল্যাণ সাধন; (চ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে অন্য যে কোন কার্য৷…