৬৷ (১) বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যিনি উহার ভাইস-চেয়ারম্যান ও হইবেন; (গ) মহাপরিচালক, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাসত্মবায়ন ও পরিবীক্ষণ ইউনিট, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (ঘ) পরিচালক (প্রশাসন), বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরিবীক্ষণ ইউনিট, যিনি উহার কোষাধ্যক্ষও হইবেন; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের একজন কর্মকর্তা; (চ) সরকার কর্তৃক মনোনীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা; (ছ) সরকার কর্তৃক মনোনীত অন্যূন দুই (২) জন…