২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ট্রাস্ট” অর্থ এই আইনের অধীন স্থাপিত বেসরকারী প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট; (খ) “পরিবার” অর্থ সংশ্লিষ্ট শিক্ষকের স্ত্রী বা স্বামী এবং তাহার প্রতি নির্ভরশীল অবিবাহিত পুত্র ও কন্যা এবং পিতা ও মাতা; (গ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঙ) “বেসরকারী প্রাথমিক বিদ্যালয়” অর্থ Registration of Private Schools Ordinance, 1962 (E.P. Ord. No. XX of 1962) এর অধীন রেজিস্ট্রেশনপ্রাপ্ত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়; (চ) “বেসরকারী প্রাথমিক শিক্ষক” অর্থ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক;…