১০। (১) প্রত্যেক বেসরকারী প্রাথমিক শিক্ষক ট্রাস্টের তহবিলে, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও হারে মাসিক চাঁদা প্রদান করিতে পারিবেন। (২) যদি কোন বেসরকারী প্রাথমিক শিক্ষক উপ-ধারা (১) এ উলি্লখিত চাঁদা প্রদান না করেন অথবা একাধিক্রমে তিন মাস অনাদায়ী রাখেন তাহা হইলে তিনি বা তাহার পরিবারের কেহ এই আইনের অধীন কোন সুযোগ-সুবিধা পাইবার অধিকারী হইবেন না: তবে শর্ত থাকে যে, চাঁদা অনাদায়ের ক্ষেত্রে বোর্ডের নিকট যদি এইরূপ প্রতীয়মান হয় যে, উক্ত অনাদায় সংশ্লিষ্ট বেসরকারী প্রাথমিক শিক্ষকের ইচ্ছাকৃত নহে বা এমন পরিস্থিতিতে চাঁদা অনাদায়ী ছিল যাহা চাঁদা প্রদানকারী বেসরকারী প্রাথমিক শিক্ষকের নিয়ন্ত্রণ বহিভর্ূত…