৯৷ (১) কোন ব্যক্তি কোন বেসরকারী নিরাপত্তা প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসাবে নিয়োগলাভের যোগ্য হইবেন না, যদি- (ক) তিনি আঠার বত্সরের কম বয়স্ক হন; (খ) তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ না হন; (গ) তিনি বাংলাদেশের নাগরিক না হন; (ঘ) তিনি কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যুন দুই বছরের কারাদন্ডে দন্ডিত হইয়া থাকিলে তাহার মুক্তি লাভের পর অন্যুন পাঁচ বত্সরকাল অতিবাহিত না হইয়া থাকে; এবং (ঙ) তিনি অসদাচরণ বা দুর্নীতির দায়ে কোন সরকারী বা সংবিধিবদ্ধ সংস্থার চাকুরী হইতে বরখাস্ত হন৷ (২) কোন বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী নিয়োগের পূর্বে, লাইসেন্স-গ্রহীতাকে নিরাপত্তা প্রহরী পদে…