৮৷ (১) কোন ব্যক্তি তাহার লাইসেন্সের অধীন প্রদেয় নিরাপত্তা সেবা প্রদানের জন্য অন্য কোন ব্যক্তিকে এজেন্ট হিসাবে নিয়োগ করিতে পারিবেন না৷ (২) লাইসেন্সগ্রহীতার স্বত্তাধিকার বা সাংগঠনিক কাঠামো লাইসেন্সিং কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে কোনরূপ পরিবর্তন করা যাইবে না৷ (৩) প্রত্যেক লাইসেন্সগ্রহীতাকে তাহার প্রধান কার্যালয় এবং প্রতিটি শাখা কার্যালয়ের সর্বাপেক্ষা দৃশ্যমান একটি স্থানে লাইসেন্সের একটি ফটোকপি লটকাইয়া রাখিতে হইবে৷ (৪) লাইসেন্সগ্রহীতা যে সংশ্লিষ্ট জেলা বা মেট্রোপলিটন এলাকার লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট হইতে লাইসেন্স গ্রহণ করিয়াছেন, সেই এলাকার বাহিরে অন্য কোন জেলা বা মেট্রোপলিটন এলাকায়…