৭৷ (১) কোন ব্যক্তি এই আইনের অধীন লাইসেন্স-প্রাপ্তির জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না, যদি- (ক) তিনি বাংলাদেশের নাগরিক না হন; (খ) তিনি পঁচিশ বত্সর বা তদূর্ধ্ব বয়সের না হন; (গ) তিনি কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হইয়া থাকিলে উক্ত দেউলিয়াত্বের অবসান না হইয়া থাকে; (ঘ) তিনি সুস্থ মস্তিষ্কের না হন; (ঙ) তিনি আয়কর এবং মূল্য সংযোজন কর প্রদানকারী হিসাবে সংশ্লিষ্ট বিভাগে তাহার নাম নথিভূক্ত না করেন; (চ) তিনি কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যুন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হইয়া থাকিলে তাহার মুক্তি লাভের পর অন্যুন পাঁচ বত্সরকাল অতিবাহিত না হইয়া থাকে; (ছ) তিনি কোন অসদাচরণ বা দুর্নীতির দায়ে…