৫৷ (১) বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করিতে ইচ্ছুক কোন ব্যক্তি লাইসেন্সের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে আবেদন করিতে পারিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন লাইসেন্সের জন্য আবেদন করা হইলে লাইসেন্সিং কর্তৃপক্ষ প্রাপ্ত আবেদনে উল্লিখিত তথ্যাবলীর সত্যতা যাচাইয়ের জন্য অধঃস্তন কোন কর্মকর্তাকে দায়িত্ব অর্পণ করিয়া উহার নিকট লিখিত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন নির্দেশপ্রাপ্ত কর্মকর্তা আবেদনে উল্লেখিত স্থান সরেজমিনে পরিদর্শন করিবেন এবং প্রাপ্ত তথ্যাবলী পরীক্ষা ও যাবতীয় বিষয়ে অনুসন্ধান করিবার পর তদ্বিষয়ে একটি…