২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে এই আইনে- (ক) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (খ) “নিরাপত্তা প্রহরী” অর্থ কোন ব্যক্তির জীবন ও সম্পত্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি চুরি, ডাকাতি বা অন্য কোন অপরাধ প্রতিরোধে কিংবা উক্ত সম্পত্তি অন্যের অবৈধ বা বেআইনী গ্রাস হইতে হেফাজত ও রক্ষণাবেক্ষণার্থে নিয়োজিত কোন ব্যক্তি; (গ) “নিরাপত্তা সেবা” অর্থ কোন ব্যক্তি বা বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান কর্তৃক অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে প্রদেয় বা প্রদত্ত নিরাপত্তামূলক সেবা; (ঘ) “বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান” অর্থ এই আইনের ধারা ৫ এর অধীন লাইসেন্সপ্রাপ্ত বেসরকারী নিরাপত্তা…