১৭৷ (১) এই আইনের অধীন লাইসেন্স গ্রহণ ব্যতীত কোন ব্যক্তি বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করিতে পারিবেন না৷ (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিলে দন্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক তিন বত্সর কারাদন্ড অথবা অন্যুন পাঁচ লক্ষ টাকা ও অনধিক দশ লক্ষ টাকা অর্থ দন্ড, অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন৷ (৩) কোন ব্যক্তি ধারা ৭, ধারা ৮ এবং ধারা ৯ এর উপ-ধারা (২), (৩) ও (৪) এর বিধান লঙ্ঘন করিলে দন্ডনীয় অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং তিনি উক্ত অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদন্ড অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থ দন্ড, অথবা উভয় দন্ডে দন্ডনীয়…