১৫৷ (১) বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য প্রদত্ত লাইসেন্সের মেয়াদ হইবে লাইসেন্স ইস্যুর তারিখ হইতে দুই বছর এবং উহা প্রতি দুই বছর পর নবায়নযোগ্য হইবে৷ (২) উপ-ধারা (১) এ বর্ণিত লাইসেন্সের মেয়াদ শেষ হইবার ত্রিশ দিন পূর্বে লাইসেন্স নবায়নের নির্ধারিত ফিসসহ নবায়নের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর লাইসেন্সিং কর্তৃপক্ষ যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, বেসরকারী নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রযোজ্য নির্ধারিত শর্তাবলী আবেদনকারী যথাযথভাবে প্রতিপালন করিয়াছে এবং পূর্ববর্তী আর্থিক বত্সরের বার্ষিক…