১৪৷ সংশ্লিষ্ট এলাকার লাইসেন্সিং কর্র্তৃপক্ষ বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা পরিদর্শক পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন পুলিশ কর্মকর্তা যে কোন যুক্তিসঙ্গত সময়ে সংশ্লিষ্ট লাইসেন্সগ্রহীতাকে অবহিত করিয়া তাহার কার্যালয়ে বা শাখা কার্যালয়ে রক্ষিত রেজিস্টার ও যন্ত্রপাতি পরিদর্শন করিতে পারিবেন এবং তত্সম্পর্কে লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট লিখিত প্রতিবেদন দাখিল করিতে পারিবেন৷