১১৷ (১) প্রত্যেক লাইসেন্সগ্রহীতাকে- (ক) তত্কর্তৃক নিয়োগকৃত প্রত্যেক নিরাপত্তা প্রহরী যাহাতে কর্তব্যরত অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত পোষাক পরিধান করেন সেই বিষয়টি নিশ্চিত করিতে হইবে; এবং (খ) তত্কর্তৃক নিয়োগকৃত প্রত্যেক নিরাপত্তা প্রহরীকে একটি ছবিসহ পরিচয়পত্র প্রদান করিতে হইবে এবং উক্ত নিরাপত্তা প্রহরী কর্তব্যরত থাকাকালে যাহাতে উক্ত পরিচয়পত্র সহজে দৃশ্যমান পোষাকের একটি নির্ধারিত স্থানে ঝুলাইয়া রাখেন সেই বিষয়টি নিশ্চিত করিতে হইবে৷ (২) লাইসেন্সগ্রহীতা তত্কর্তৃক নিয়োগকৃত নিরাপত্তা প্রহরীকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীসমূহ, বাংলাদেশ রাইফেলস্, বাংলাদেশ পুলিশ (র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ)…