৯। (১) পরিদর্শন কমিটি প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ পরিদর্শনের পর সরকারের নিকট উহার সুপারিশসহ প্রতিবেদন দাখিল করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর সরকার সংশ্লিষ্ট আবেদনকারীর নিকট হইতে প্রয়োজনীয় আরও কোনো তথ্য চাহিতে পারিবে। (৩) পরিদর্শন কমিটির প্রতিবেদন এবং আবেদনটি পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সরকার- (ক) যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, আবেদনকারী ধারা ৬ এ বর্ণিত শর্তাবলি পূরণ করিয়াছেন, তাহা হইলে সরকার, বিধি দ্বারা নির্ধারিত ফরমে, আবেদনকারীর অনুকূলে বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপনের…