৭। (১) ধারা ৫ এর অধীন আবেদন প্রাপ্তির পর সরকার, উক্ত আবেদন যাচাই-বাছাই এবং প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ পরিদর্শনের জন্য নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি পরিদর্শন কমিটি গঠন করিবে, যথা:- (ক) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বা, ক্ষেত্রমত, পরিচালক, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিন (ফ্যাকাল্টি অব মেডিসিন) বা অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; (গ) বেসিক সায়েন্সের অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) ক্লিনিক্যাল সায়েন্সের অন্যূন সহযোগী অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক…