৬। এই আইনের অধীন বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপনের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ করিতে হইবে, যথা:- (ক) প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ অন্যূন ৫০ (পঞ্চাশ) জন শিক্ষার্থীর আসন বিশিষ্ট হইতে হইবে; (খ) ৫০ (পঞ্চাশ) জন শিক্ষার্থীর আসনবিশিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপনের লক্ষ্যে মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজের নামে অন্যূন ২ (দুই) একর এবং বেসরকারি ডেন্টাল কলেজের নামে অন্যূন ১ (এক) একর এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজের নামে অন্যূন ৪ (চার) একর এবং বেসরকারি ডেন্টাল কলেজের নামে অন্যূন ২ (দুই)…