৩৫। (১) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ প্রত্যেক অর্থ বৎসরে উহার আয় ও ব্যয়ের হিসাব বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রস্তুতপূর্বক পরিচালনা পর্ষদের অনুমোদন গ্রহণ করিয়া সংরক্ষণ করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত হিসাব প্রত্যেক অর্থ বৎসরে Bangladesh Chartered Accountants Order, 1973 (P.O. No 2 of 1973) এর Article 2(1)(b) এ সংজ্ঞায়িত চার্টার্ড একাউনটেন্ট দ্বারা নিরীক্ষা করাইতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে চার্টার্ড একাউনটেন্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি…