৩। (১) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বাংলাদেশের যেকোনো স্থানে বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপন করা যাইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, দেশের পরিবেশ, নিরাপত্তা, জনস্বার্থ, দেশে চিকিৎসকের প্রয়োজনীয়তা ও চিকিৎসা শিক্ষার মান অক্ষুণ্ণ রাখা, প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের নির্ধারিত স্থান ও উহার পার্শ্ববর্তী এলাকার জনসংখ্যা এবং আর্থিক সক্ষমতা বা অন্য কোনো বিষয় বিবেচনাক্রমে, যদি সরকার কোনো স্থানে কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপন করা যাইবে না মর্মে ঘোষণা প্রদান করে, তাহা হইলে এইরূপ কোনো স্থানে কোনো বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল…