২২। (১) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীর ভর্তি ফি সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নির্ধারিত হইবে। (২) দেশের আর্থ-সামাজিক অবস্থার মানদণ্ডে সামঞ্জস্যপূর্ণ করিয়া প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ শিক্ষার্থীর মাসিক টিউশন ফিসহ অন্যান্য ফি এর কাঠামো সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারণ করিয়া কাউন্সিলকে অবহিত করিবে এবং কাউন্সিল অবহিত হইবার পর প্রয়োজনে পরামর্শ প্রদান করিবে। (৩) সরকার কর্তৃক নির্ধারিত ভর্তি ফি বা পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত এবং কাউন্সিল কর্তৃক অনুমোদিত টিউশন ফি এর অতিরিক্ত ভর্তি ফি বা টিউশন ফি আদায় করা যাইবে না।