২০। বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের অর্থের উৎস হইবে নিম্নরূপ, যথা :- (ক) কোনো জনকল্যাণকামী ব্যক্তি, ব্যক্তি গোষ্ঠী, দাতব্য ট্রাস্ট বা প্রতিষ্ঠান কর্তৃক নিঃশর্তভাবে প্রদত্ত দান; (খ) কোনো জনকল্যাণকামী ব্যক্তি, ব্যক্তি গোষ্ঠী, দাতব্য ট্রাস্ট বা প্রতিষ্ঠান বা সরকার হইতে প্রাপ্ত ঋণ; (গ) কোনো জনকল্যাণকামী ব্যক্তি, ব্যক্তি গোষ্ঠী, দাতব্য ট্রাস্ট বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) শিক্ষার্থীগণ কর্তৃক প্রদত্ত ফি; (ঙ) বিভিন্ন খাতে সৃষ্ট সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের নিজস্ব আয়; এবং (চ) সরকার বা পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত অন্যান্য উৎস।