২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘‘কাউন্সিল’’ অর্থ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন) এর ধারা ৩ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল; (খ) ‘‘পরিদর্শন কমিটি’’ অর্থ ধারা ৭ এর উপ-ধারা (১) এর অধীন গঠিত পরিদর্শন কমিটি; (গ) ‘‘পরিচালনা পর্ষদ’’ অর্থ ধারা ১৮ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ; (ঘ) ‘‘পাবলিক বিশ্ববিদ্যালয়’’ অর্থ আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়; (ঙ) ‘‘বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন’’ অর্থ বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (২০১০ সনের ৬১ নং আইন); (চ) ‘‘বিধি’’ অর্থ…