১৬। (১) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা পরিচালনা, গবেষণা, ইত্যাদি সংশ্লিষ্ট কলেজ যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিধি, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ও তদ্কর্তৃক প্রণীত বিধি এবং সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে পরিচালিত হইবে। (২) সরকার ও কাউন্সিল কর্তৃক নির্ধারিত ভর্তি সংক্রান্ত বিধি-বিধান অনুসরণপূর্বক প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ শিক্ষার্থী ভর্তি করিবে। (৩) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ উহার অনুমোদিত আসন সংখ্যার, বিধি দ্বারা নির্ধারিত, আনুপাতিক হারে বিদেশি শিক্ষার্থী ভর্তি…