১৫। (১) প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজকে উহার শিক্ষা কার্যক্রম সম্পর্কিত পরিকল্পনা অথবা শিক্ষাক্রম সম্পর্কিত অন্যান্য বিষয়ে, কাউন্সিলের লিখিত অনুমোদন গ্রহণ করিতে হইবে: তবে শর্ত থাকে যে, উক্তরূপ শিক্ষাক্রম সম্পর্কে যদি অন্য কোনো আইন অনুযায়ী অন্য কোনো সংস্থার অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক হয়, তাহা হইলে সেই সংস্থার অনুমোদন গ্রহণ করিতে হইবে। (২) বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের শিক্ষকদের যোগ্যতা কাউন্সিল কর্তৃক নির্ধারিত হইবে। (৩) বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের প্রত্যেক বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার অনুপাত হইবে ১:১০ (এক অনুপাত দশ)। (৪) কোনো বেসরকারি মেডিকেল…