১০। (১) ধারা ৯ এর উপ-ধারা (৩) এর দফা (ক) এর অধীন প্রাথমিক নীতিগত অনুমোদন প্রাপ্ত প্রত্যেক বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজকে উক্তরূপ অনুমোদনের শর্তাদি, যদি থাকে, প্রতিপালন সাপেক্ষে শিক্ষার্থী ভর্তির পূর্বে সরকারের নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে, একাডেমিক অনুমোদনের জন্য আবেদন করিতে হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর সরকার উহার যৌক্তিকতা যাচাইয়ের উদ্দেশ্যে পরিদর্শন কমিটির নিকট প্রেরণ করিবে। (৩) পরিদর্শন কমিটি প্রস্তাবিত বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজের আবেদন যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টার কলেজ পরিদর্শনের পর সরকারের নিকট উহার…