দেশে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার প্রসার, দক্ষ ও যোগ্য চিকিৎসক তৈরি, চিকিৎসা সেবার মান এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপন এবং পরিচালনা সংক্রান্ত বিষয়সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধানকল্পে প্রণীত আইন যেহেতু দেশে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার প্রসার, দক্ষ ও যোগ্য চিকিৎসক তৈরি, চিকিৎসা সেবার মান এবং সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বেসরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ স্থাপন এবং পরিচালনা সংক্রান্ত বিষয়সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-