৪৭। (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার পূর্বে সাময়িক অনুমতিপ্রাপ্ত কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সনদ গ্রহণপূর্বক স্থায়ী না হইয়া থাকিলে, এই আইন কার্যকর হইবার পর, উক্ত বেসরকারী বিশ্ববিদ্যালয়কে, সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, ধারা ৯ এর শর্তাবলী পূরণ সাপেক্ষে, সনদপত্র গ্রহণ করিতে হইবে। (২) কোন বেসরকারী বিশ্ববিদ্যালয় উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত সময়সীমার মধ্যে সনদপত্র গ্রহণ না করিলে উক্ত সময়সীমার পর সরকার উক্ত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাময়িক অনুমতিপত্র বাতিল করতঃ উহা বন্ধ ঘোষণা করিবে।