২৯। (১) প্রত্যেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত পূর্ণকালীন কর্মকর্তা থাকিবেন, যথা :- (ক) ভাইস চ্যান্সেলর; (খ) প্রো-ভাইস চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) পরীক্ষা নিয়ন্ত্রক; (ঙ) ডীন বা ডাইরেক্টর; (চ) রেজিস্ট্রার; (ছ) প্রক্টর; (জ) বিভাগীয় প্রধান; (ঝ) উপদেষ্টা (ছাত্র কল্যাণ); (ঞ) পরিচালক (অর্থ); (ট) জনসংযোগ কর্মকর্তা; এবং (ঘ) লাইব্রেরিয়ান। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কর্মকর্তাগণ ছাড়াও কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী দক্ষতার সহিত সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্য কোন কর্মকর্তা নিয়োগ করা যাইবে।