২৫। (১) প্রত্যেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ে একটি অর্থ কমিটি থাকিবে এবং উক্ত কমিটির মনোনীত সদস্যদের মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর। (২) নিম্নবর্ণিত সদস্যগণ সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত উহার ৩ (তিন) জন সদস্য, যাহার মধ্যে একজন সভাপতি হইবেন; (খ) ভাইস-চ্যান্সেলর,; (গ) ট্রেজারার; (ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন বিভাগীয় প্রধান; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ২ (দুই) জন প্রতিনিধি; এবং (চ) পরিচালক (অর্থ), যিনি ইহার সদস্য-সচিবও হইবেন।