২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১)’’অনুষদ’’ অর্থ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদ বা স্কুল অব স্টাডিজ; (২)’’একাডেমিক কাউন্সিল’’ অর্থ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৩)’’এ্যাক্রিডিটেশন কাউন্সিল’’ অর্থ ধারা ৩৮ এর অধীন গঠিত এ্যাক্রিডিটেশন কাউন্সিল; (৪)’’ক্যাম্পাস’’ অর্থ কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ক্যাম্পাস; (৫)’’নির্ধারিত’’ অর্থ এই আইন বা বিধি দ্বারা অথবা, ক্ষেত্রমত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্ধারিত; (৬)“প্রতিষ্ঠাতা” অর্থ বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনকারী কোন জনকল্যানকামী ব্যক্তি, শিক্ষানুরাগী ব্যক্তি,ব্যক্তি-গোষ্ঠী…