১৪। (১) প্রত্যেক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্তৃপক্ষ থাকিবে, যথা:- (ক) বোর্ড অব ট্রাস্টিজ; (খ) সিন্ডিকেট; (গ) একাডেমিক কাউন্সিল; (ঘ) অনুষদ; (ঙ) ইনস্টিটিউট; (চ) পাঠক্রম কমিটি; (ছ) অর্থ কমিটি; (জ) শিক্ষক নিয়োগ কমিটি; এবং (ঝ) শৃংখলা কমিটি। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত কর্তৃপক্ষ ছাড়াও কোন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কার্যাবলী সুষ্ঠুভাবে ও দক্ষতার সহিত সম্পাদনের উদ্দেশ্যে, চ্যান্সেলরের পূর্বানুমোদনক্রমে, প্রয়োজনীয় অন্য যে কোন কর্তৃপক্ষ গঠন করা যাইবে।