২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’আইসিএও’’ অর্থ শিকাগো কনভেনশনের অধীন প্রতিষ্ঠিত International Civil Aviation Organization; (২) ’’এয়ার নেভিগেশন অর্ডার’’ বা ’’এএনও’’ অর্থ এই আইনের অধীন এ্যারোনটিক্যাল ও নন-এ্যারোনটিক্যাল বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য জারীকৃত আদেশ; (৩) ’’কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; (৪) ’’চেয়ারম্যান’’ অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (৫) ’’তহবিল’’ অর্থ ধারা ১৮ এর অধীন গঠিত কর্তৃপক্ষের তহবিল; (৬) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৭) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৮)…