১৮। (১) এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে ’’বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তহবিল’’ নামে একটি তহবিল, থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের নিকট হইতে গৃহীত ঋণ; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বন্ড হইতে বিক্রয় প্রাপ্ত আয়; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ঋণ; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশ হইতে প্রাপ্ত সহায়তা ও ঋণ; (চ) ধারা ১৭ এর উপ-ধারা (২) এর অধীন অর্জিত অর্থ; এবং (ছ) অন্য কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ এক বা একাধিক তফসিলি ব্যাংকে জমা রাখা যাইবে এবং বিধি দ্বারা…