১৭। (১) সরকার বিমান চলাচল বিষয়ে, প্রযোজ্য ক্ষেত্রে, সরকারি ফি বা কর আরোপ ও আদায় করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত ফি, চার্জ, রয়্যালটি, প্রিমিয়াম ও ভাড়া আরোপ ও আদায় করিতে পারিবে, যথা:- (ক) বিমান পথ ব্যবহার ও এ্যারোনটিক্যাল চার্জ; (খ) বিমান পথে ভ্রমণের জন্য যাত্রী কর্তৃক প্রদত্ত সেবা ফি; (গ) কর্তৃপক্ষের মালিকানাধীন বিমানসহ কোনো সম্পত্তি ব্যবহারের জন্য ফি, চার্জ, রয়্যালটি, প্রিমিয়াম ও ভাড়া; (ঘ) বিমান অবতরণ, বিমান রাখা এবং বিমান রাখিবার জন্য গৃহায়ন বাবদ চার্জ; (ঙ) নিরাপত্তা এবং আনুষঙ্গিক চার্জ; (চ) কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, লাইসেন্স, ক্ষমতা বা অনুমোদন…