বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০১৭ সনের ১৮ নং আইনে ধারা ৯ক এবং ৯খ এর সংযোজন ৬। উক্ত আইনের ধারা ৯ এর পর নিম্নরূপ নূতন ধারা ৯ক ও ধারা ৯খ সংযোজিত হইবে, যথা:- "৯ক। গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার এর নিবন্ধন।- (১) নিবন্ধন ব্যতিরেকে কোনো গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডার বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না। (২) কোনো গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস প্রোভাইডারকে নিবন্ধনের জন্য, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ও শর্তাধীনে, চেয়ারম্যানের নিকট আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, সংশ্লিষ্ট গ্রাউন্ড হ্যান্ডলিং…