বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০১৭ সনের ১৮ নং আইনে ধারা ৪৪ক এর সংযোজন ৯। উক্ত আইনের ধারা ৪৪ এর পর নিম্নরূপ নূতন ধারা ৪৪ক সংযোজিত হইবে, যথা:- ৪৪ক। অসুবিধা দূরীকরণ।- এই অধ্যাদেশের কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্তরূপ অসুবিধা দূরীকরণের জন্য প্রয়োজনীয় আদেশ জারি করিতে পারিবে।।