বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ ২০১৭ সনের ১৮ নং আইনে ধারা ৪৩ক, ৪৩খ, ৪৩গ, ৪৩ঘ এবং ৪৩ঙ এর সংযোজন ৮। উক্ত আইনে ধারা ৪৩ এর পর নিম্নরুপ নূতন ধারা ৪৩ক, ৪৩খ, ৪৩গ, ৪৩ঘ এবং ৪৩ঙ সংযোজিত হইবে, যথা:- "৪৩ক। ট্যারিফ দাখিল, অনুমোদন ও বিভিন্ন প্রকার ফি, চার্জ, রয়্যালটি, প্রিমিয়াম ও ভাড়া নির্ধারণের জন্য উপদেষ্টা পর্ষদ গঠন।- (১) এয়ার অপারেটরসমূহ, সময় সময়, তাহাদের সকল রুটের সকল শ্রেণির ন্যূনতম ও সর্বোচ্চ ট্যারিফ, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে চেয়ারম্যানের নিকট দাখিল করিবে। (২) কোনো রুটে একচেটিয়া কারবার, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকট পরিলক্ষিত হইলে, চেয়ারম্যান, জনস্বার্থে, যুক্তিসংগত…