২৭। যদি কোন এয়ার অপারেটর ইচ্ছাকৃতভাবে― (ক) এই আইন, বিধি বা এএনও এর অধীন আবশ্যকীয় কোন প্রতিবেদন প্রদান করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন অথবা মিথ্যা প্রতিবেদন দাখিল করেন; (খ) চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত বা নির্ধারিত পদ্ধতিতে হিসাব, রেকর্ডপত্র বা স্মারক যথাযথভাবে সংরক্ষণ করিতে ব্যর্থ হন বা অস্বীকার করেন; অথবা (গ) কোন প্রতিবেদন, হিসাব রেকর্ডপত্র বা স্মারক জাল বা পরিবর্তন করেন; তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য উক্ত এয়ার অপারেটর অনধিক ৩ (তিন) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।