২৬। যদি কোন ব্যক্তি― (ক) বিমানের নেভিগেশনের সঠিক আলো অথবা সংকেতের কার্যক্রম বা পরিচালনায় হস্তক্ষেপ, অপসারণ বা ধ্বংস করেন বা ধ্বংস করিবার চেষ্টা করেন; (খ) বিমানের নেভিগেশনে এমন কোন আলো, সংকেত বা যোগাযোগ ব্যবহার করেন যাহা বিমানের নেভিগেশনের জন্য এই আইন, বিধি বা এএনও দ্বারা নির্দিষ্টকৃত আলো বা সংকেতের অনুরূপ বা সদৃশ বলিয়া মনে হয়; অথবা (গ) চেয়ারম্যান কর্তৃক সতর্কতা বা নোটিশ প্রাপ্তির পরও বিমানের নেভিগেশনের জন্য এই আইন, বিধি বা এএনও দ্বারা নির্দিষ্টকৃত আলো বা সংকেতের অনুরূপ বা সাদৃশ্যপূর্ণ আলো বা সংকেত ব্যবহার অব্যহত রাখেন; তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক যাবজ্জীবন কারাদণ্ড…