২৩। (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যুদ্ধ বা জরুরি অবস্থা অথবা জন-নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে নিম্নবর্ণিত যে কোন আদেশ প্রদান করিতে পারিবে, যথা:- (ক) এই আইন, বিধি বা এএনও এর অধীন প্রদত্ত যে কোন সার্টিফিকেট, নিবন্ধন সার্টিফিকেট, লাইসেন্স বা পারমিট, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত ও সময়সীমা সাপেক্ষে, বাতিল বা স্থগিত; (খ) বাংলাদেশে বা উহার উপর দিয়া কোন বিমান চলাচল, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত সাপেক্ষে, নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ; (গ) কোন বিমানঘাঁটি বা বিমানবন্দর, বিমান প্রশিক্ষণ সংস্থা বা বিমান রক্ষণাবেক্ষণ সংস্থার কোন কাজ বা ব্যবহার, প্রজ্ঞাপনে…