১৮। (১) চেয়ারম্যান নিম্নবর্ণিত কোন কারণে কোন এয়ার অপারেটর বা এয়ারম্যানকে ফ্লাইট পরিচালনা করা যাইবে না মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবেন, যথা :- (ক) বিমান উড্ডয়নে সক্ষম না হইলে; (খ) ফ্লাইটের জন্য এয়ারম্যান শারীরিক ও মানসিকভাবে সক্ষম না হইলে; অথবা (গ) সুরক্ষা ও নিরাপত্তার জন্য বিমানে মারাত্মক ঝুঁকি সনাক্ত করা হইলে। (২) চেয়ারম্যান বা সরকার কর্তৃক অনুমোদিত কোন কর্তৃপক্ষ নিম্নবর্ণিত কোন কারণে কোন বিমান আটক করিতে পারিবে, যথা : - (ক) উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইটের প্রকৃতি বিবেচনা করিয়া যদি প্রতীয়মান হয় যে, উহা আরোহণকৃত যাত্রী বা ভূপৃষ্ঠে কোন ব্যক্তি বা সম্পত্তির জন্য বিপজ্জনক; অথবা (খ) এই আইন,…