১৭। (১) চেয়ারম্যান বা তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন পরিদর্শক নিম্নবর্ণিত কোন বিষয়ে পরিদর্শন এবং দলিল ও রেকর্ডপত্র পরীক্ষা করিতে পারিবেন এবং উক্তরূপ পরিদর্শন ও পরীক্ষাকালে এতদ্সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন, যথা:- (ক) বাংলাদেশের অভ্যন্তরে কোন এয়ার অপারেটর কর্তৃক পরিচালিত কোন বেসামরিক বিমান উড্ডয়নযোগ্য কিনা; (খ) কোন অপারেটর ও সেবা প্রদানকারী সংস্থা কর্তৃক প্রদত্ত-সুবিধা, উহার সুযোগ স্থাপনা এবং কার্যক্রম এই আইন, বিধি, এএনও এবং শিকাগো কনভেনশনের প্রযোজ্য পরিশিষ্ট অনুসারে পরিচালিত হইতেছে কিনা; (গ) বাংলাদেশে নিবন্ধিত কোন বেসামরিক বিমানের পরিচালনা এই আইন, বিধি, এএনও এবং শিকাগো কনভেনশনের…