১৪। (১) চেয়ারম্যান, শিকাগো কনভেনশনের পরিশিষ্ট এবং প্রযোজ্য আন্তর্জাতিক রীতি অনুসারে, বেসামরিক বিমান পরিবহনের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করিবার জন্য এএনও, আদেশ এবং নির্দেশনা জারি ও সংশোধন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, এএনওতে নিম্নবর্ণিত এক বা একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা যাইবে, যথা:- (ক) বেসামরিক বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষে মানদণ্ড নির্ধারণ; (খ) বেসামরিক বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করিবার লক্ষ্যে পরিদর্শন ও তদারকির পদ্ধতি এবং তজ্জন্য প্রদেয় সুবিধা নির্ধারণ; (গ) বিমানঘাঁটি এবং অবতরণ এলাকাসহ উহার চতুষ্পার্শ্বের এলাকা ও…