১১। (১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, কোন লাইসেন্সি, সার্টিফিকেটধারী বা পারমিটধারী এই আইন, বিধি বা এএনও-এর কোন বিধান অথবা লাইসেন্স, সার্টিফিকেট বা পারমিটের কোন শর্ত ভঙ্গ করিলে চেয়ারম্যান- (ক) সংশ্লিষ্ট লাইসেন্স, সার্টিফিকেট, নিবন্ধন সার্টিফিকেট বা পারমিট স্থগিত, প্রত্যাহার বা বাতিল করিতে পারিবেন অথবা সংশ্লিষ্ট লাইসেন্সি, সার্টিফিকেটধারী বা পারমিটধারীর উপর নির্ধারিত পদ্ধতিতে বিধি-নিষেধ আরোপ করিতে পারিবেন; এবং (খ) অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা জরিমানা অথবা ধারা ২৪ এর অধীন মামলা দায়ের করিতে পারিবেন। (২) সংশ্লিষ্ট লাইসেন্সি, সার্টিফিকেটধারী বা পারমিটধারীকে কারণ দর্শানো ও যুক্তিসঙ্গত শুনানির…